আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় ক্ষতিকর রং ব্যবহার ও লাইসেন্স ছাড়া আইসক্রিম তৈরী করায় লোটাস সুপার আইসক্রিমকে ৫০ হাজার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে আলমডাঙ্গা শহরের হাউসপুর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজ রবিবার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর এলাকায় অভিযান চালানো হয়। বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত অভিযানে আইসক্রিম ফ্যাক্টরি ও জ্বালানী তেলের দোকান তদারকি করা হয়। এ সময় আলমডাঙ্গার হাউসপুর এলাকার ক্ষতিকর রং ব্যবহার ও লাইসেন্স ছাড়াই আইসক্রিম তৈরি এবং বিপণন করায় মো: সাজেদুর রহমান এর প্রতিষ্টান লোটাস সুপার আইসক্রিমকে ৫০ হাজার জরিমানা করা হয়। এছাড়াও লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত কারখানার সমস্ত কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ হয়। পরে ফ্যাক্টরি থেকে ভেজাল আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও পুলিশের একটা টীম।
ক্ষতিকর রং ব্যবহার ও লাইসেন্স ছাড়া আইসক্রিম তৈরী করায় আলমডাঙ্গার হাউসপুরে লোটাস সুপার আইসক্রিমকে ৫০ হাজার জরিমানা



