ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ-পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির অভিযান অব্যহত

স্টাফ রিপোর্টার
ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ চুয়াডাঙ্গায় বিজিবি অভিযান অব্যহত রেখেছে। গতকাল রবিবার চুয়াডাঙ্গা-৬ বিজিবির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনায় বিজিবির ১৯টি বিওপি ও ১টি আইসিপির মাধ্যমে প্রতিদিন দিন-রাত ৮১ টি টহল দেয়া হচ্ছে।
৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চোরাচালান রোধ এবং সীমান্তবর্তী এলাকায় সার্বিক নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধিতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসাবে দর্শনা আইসিপিতে পাসপোর্টধারী নাগরিকদের প্রয়োজনীয় তল্লাশী করা হচ্ছে। সীমান্তবর্তী ১৪টি তেল পাম্পে নিয়মিত নজরদারী, বিশেষ চেকিং করা হচ্ছে। তেল পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে ১১টি যৌথ নজরদারী এবং তল্লাশি চেক পোস্ট পরিচালনা করা হচ্ছে।
এছাড়াও, নিয়মিত আভিযানের  অংশ হিসেবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২০২৬ সালে ৪ জন আসামীসহ ১ হাজার ৬২০.০৮ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার, ৩ হাজার ৮৩৭ গ্রাম রুপার রুপার বল এবং ২১২ লিটার ডিজেল তেলসহ অন্যান্য চোরাচালানী মালামাল আটক করা হয়। যার সিজার মূল্য ৪ কোটি ৯ লক্ষ ৪৯ হাজার ৬৮০ টাকা। চোরাচালানী অভিযানের পাশাপাশি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০২৬ সালে ১ জন আসামীসহ ১ হাজার ৫৪৪ বোতল মদ, ১ হাজার ৪১৫ বোতল ফেন্সিডিল, ২ কেজি ১২৮ গ্রাম হেরোইন, ২১ কেজি ৩শ গ্রাম গাঁজা, ১  হাজার ৫৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ হাজার ৭৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ হাজার ৮৯২ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ২ হাজার ৩৩২ পিস সেনেগ্রা ট্যাবলেট এবং ৬৩ হাজার ৩১২ পিস অন্যান্য ট্যাবলেটসহ সর্বমোট ২ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৪৫০ টাকার মাদকদ্রব্য আটক করা হয়।  

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।