আলমডাঙ্গায় পুলিশ সদস্যকে জরিমানা জনসেবায় নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে মর্মে জেলা পুলিশের বিবৃতি

স্টাফ রিপোর্টার


আলমডাঙ্গা থানায় কর্মরত এক পুলিশ সদস্যকে তার ব্যবহৃত মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫শ’ টাকা জরিমানা করা হয়| এ ঘটনায় নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ| গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস& জামাল আল নাসের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি জানায় জরুরী পরিষেবার অংশ হিসেবে পুলিশ সদস্যের বিরুদ্ধে এহেন সিদ্ধান্ত পুলিশ সদস্যদের মনোবলে বিরূপ প্রভাব এবং জনসেবায় নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে|
তিনি বলেন, ইতোপূর্বে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে গত ২৯ মার্চ তারিখে অনুষ্ঠিত জ্বালানি তেল সংক্রান্ত সভায় জরুরীসেবায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও সাংবাদিকগণ বিকল্প লাইনে তেল সংগ্রহ করতে পারবেন| এ মর্মে গৃহিত সিদ্ধান্তের আলোকে চুয়াডাঙ্গা জেলার ফিলিং স্টেশনসমূহে বিকল্প লাইনে সিভিল প্রশাসন, পুলিশ, সাংবাদিক, ফায়ার সার্ভিসসহ জরুরী কাজে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তেল সংগ্রহ করে আসছেন| কিন্তু গত ১৬ এপ্রিল তারিখে উক্ত পুলিশ সদস্য জরুরি প্রয়োজনে বিকল্প লাইনে তেল সংগ্রহ করতে গেলে, চুয়াডাঙ্গা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত পুলিশ সদস্যকেও জরিমানা করা হয়|
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ পুলিশ একটি সু-শৃংখল বাহিনী হিসেবে সর্বদা জনগণের নিরাপত্তা প্রদান, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় নিয়োজিত| ˆবশ্বিক জ্বালানি তেল সংকট মোকাবেলায় জ্বালানি তেলের সুষম বণ্টন নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখা এবং অবৈধ মজুদদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে চুয়াডাঙ্গা জেলা পুলিশ জেলা প্রশাসনের সাথে সুসমš^য়ের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছে|
জেলা পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে যথাযথ সমš^য়, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণ এবং প্রয়োজনীয় পারস্পারিক সহযোগিতা একান্ত কাম্য|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।