চুয়াডাঙ্গায় প্রাথমিক বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত, পরীক্ষার্থীর উপস্থিতি হার কম

ডিঙ্গেদহ প্রতিনিধি

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক বৃত্তি পরিক্ষা ২০২৫। দীর্ঘ দিন পর এই বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রাথমিক বৃত্তি পরিক্ষায় সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উভয়ই অংশগ্রহণ করছে। প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮০ শতাংশ এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২০ শতাংশ বৃত্তি প্রাপ্ত হবে ।

বৃত্তি প্রাপ্তির প্রতিদ্বন্দ্বী হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর। চুয়াডাঙ্গা সদর উপজেলায় কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম এ বারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হিজলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ৪ টি কেন্দ্রে এ প্রাথমিক বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোর মধ্যে সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউ পি ই টি সি, চুয়াডাঙ্গা সদর মোঃ আনারুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলায় রেজিষ্ট্রেশন ভুক্ত মোট পরিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬৯৬ জন তার মধ্যে সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিক্ষার্থীর সংখ্যা ২৭২ জন।
কেন্দ্র সচিব ও সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জানান, কেন্দ্রে ২৭২ জন পরিক্ষার্থী মধ্যে প্রথম দিন বাংলা পরিক্ষায় অনুপস্থিত পরিক্ষার্থীর সংখ্যা ছিল ১০০ জন, ২য় দিন ইংরেজি পরিক্ষায় অনুপস্থিত পরিক্ষার্থীর সংখ্যা ১০২ জন।
পরিক্ষার্থীর অনুপস্থিতি কম হবার কারন জানতে চাইলে ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা বলেন, যারা প্রাথমিক বৃত্তি পরিক্ষার্থী তারা সবাই অনেক আগে থেকেই ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত। তাছাড়া ৬ষ্ঠ শ্রেণীর অর্ধ-বার্ষিকী পরিক্ষা অতি নিকটে হওয়ায় বৃক্তি পরীক্ষায় উপস্থিতির হার অনেক কম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।