চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনলাইনে শিশুর রেজিষ্ট্রেশন শুরু ২০ এপ্রিল থেকে ১০ মে  টিকাদান কার্যক্রম চলবে

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইস-২০২৬ উপলক্ষ্যে জেলা অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত  ১ লাখ ৪৩৩ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস,  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, জেলা পরিবার ও পরিবার  পরিকল্পনা অফিসার দীপক কুমার সাহা, সহকারী কমিশনার সাগর দে, পুলিশের প্রতিনিধি সদর কোর্টের সিএসআই এসএম ইকবাল হোসেন, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল,  সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আওলিয়ার রহমান, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও প.প. অফিসার শারমিন আক্তার, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও প.প. অফিসার ডা. মশিউর রহমান, জীবননগর উপজেলা স্বাস্থ্য ও প.প. অফিসার ডা. তাহমিনা আক্তার রুমি,  সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, এমওডিসি ডা. শামীমা ইয়াসমিন, সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপারভাইজার রেহেনা খাতুন, পৌরসভার টিকাদান সুপারভাইজার আলী হোসেন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা আকতার হোসেন  এবং স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত  চুয়াডাঙ্গা জেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী  ১ লাখ ৪৩৩ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে।  প্রথম ৮ দিন ইপিআই ৮৯৬ টি আইটরীচ ও ৮টি স্থায়ী টিকাদান কেন্দ্রে, মোট সরকারী ও বেসরকারী কর্মীর সংখ্যা ৩৪১ জন এবং ১ ম সারি তত্ত্বাবধায়ক ১১৮জন এবং ২য় পর্যায়ে ৩ দিন প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ১ ডোজ এমএর টিকা দেয়া হবে। চুয়াডাঙ্গায় হাম আক্রান্তের উপসর্গ নিয়ে ৩৮ জন শিশু ভর্তি হয়েছিলো। হামের যে লক্ষ্যমাত্রা আছে সেটি আমরা শতভাগ পূরণে কাজ করবো। জেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ আছে এবং জনবল  আছে।  যেসকল শিশু হামের টিকা নেবে তাদের জন্মনিবন্ধন নিয়ে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। আর যাদের জন্মনিবন্ধন নেই তারা কেন্দ্রে পিতা-মাতার জন্ম নিবন্ধন দিয়ে নাম এন্ট্রি করে টিকা দিতে পারবে।
স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি)  উপ-পরিচালক শারমিন আক্তার বলেন, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম রুবেলা টিকা দেয়া হবে। যে সকল অংশীজন শুনলেন তারা প্রচার-প্রচারণা করবেন। চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে মাইকিং করে জানিয়ে দেয়া হবে। এছাড়া, উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে বিষয়টি জানিয়ে দেয়া হবে। তথ্য অফিস মাইকিং করবে ও  সাংবাদিকবৃন্দ পত্রিকায় প্রচার করবেন।  চুয়াডাঙ্গা পৌরসভা এলাকায় ৬ হাজার ৪৭৯ জন শিশুকে কমিউনিটি পর্যায়ে ও ১ হাজার ৪৭৮ জন শিশুকে স্কুল পর্যায়ে টিকাদান করা হবে। এ বিষয়ে সকল অভিভাবককে সচেতন হতে হবে এবং অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।  
এদিকে, গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৭ শিশু আইশোলেশন ওয়ার্ডে ভর্তি আছে। হাসপাতালের  শিশু বিশেষজ্ঞ ডা, মাহবুবুর রহমান হাসাপাতালে শিশু ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে পরামর্শ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, এপর্যন্ত হাম উপসর্গে কোন শিশু চুয়াডাঙ্গায় মারা যায়নি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।