দর্শনা অঙ্কুর আদর্শ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

দর্শনা অফিস
পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছরকে বরণ করতে দর্শনার অঙ্কুর আদর্শ বিদ্যালয়ে উদযাপিত হলো বৈশাখী উৎসব ১৪৩৩। গত মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। রঙিন পোশাকে সেজে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। ছোট্ট শিশুদের নিষ্পাপ হাসি ও ছন্দময় পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দর্শনা পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, অধ্যক্ষ হাফিজুর রহমান এবং শ্রমিক নেতা ও শিক্ষানুরাগী হাবিবুর রহমান হবি। এছাড়া শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। আলোচনা সভায় বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।