চুয়াডাঙ্গার দর্শনায় আড়াই কোটি টাকার ১০ টি স্বর্ণেরবার সহ এক চোরাকারবারি আটক

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় আড়াই কোটি টাকার মুল্যের ১০টি স্বর্ণের
বার সহ এক চোরাকারবারি আটক করেছে বিজিবি। আজ সোমবার সকাল ৬টার দিকে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকা থেকে স্বর্ণের বার সহ
চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত চোরাকারবারি দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার বাদল খানের ছেলে আলঙ্গীর খান (৫৫)।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান সকাল সাড়ে ৯টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে
বিজিবির একটি টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওঁত পেতে অবস্থান গ্রহণ করে। এসময় একজন ব্যক্তি উক্ত এলাকা অতিক্রম করে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার জন্য সংকেত দেয় । কিন্তু সে সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাৎক্ষণিক ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করে।

পরবর্তীতে জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচ টেপ দ্বারা মোড়ানো ২ টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে ১০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।