জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, গাঁজা ও ঔষধ উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, গাঁজা ও ঔষধ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বিজিবি সীমান্তে পৃথক ৪টি অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে। তবে এ ঘটনায় কোন মাদক পাচারকারীকে আটক করতে পারেনি।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক জানান, গতকাল রবিবার বেলা দেড়টার দিকে সামন্তা বিওপি’র মেইন পিলার ৫৮/৮-এস এর নিকট মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন ভোর রাত ৫টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র পিলার-৬৬/৬-এস এর নিকট নতুনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ভারতীয় ১৬ বোতল ফেন্সিডিল এবং ৭২ বোতল (ঈঙউঊওঘঊ চঐঙঝচঐঅঞঊ, ডওঘ ঈঊজঊঢ ঈঙটএঐ এবং গঝ ঝণজটচ) সিরাপ উদ্ধার করে।
এদিকে ভোর সাড়ে ৫টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫২/১৪-এস এর কাছে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৪ কেজি গাঁজা এবং ৪৩৫ বোতল (ডওঘ ঈঊজঊঢ ঝণজটচ এবং ঊঝকটঋ ঝণজটচ) সিরাপ উদ্ধার করা হয়। একই সময়ে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫২/১৪-এস এর কাছে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৯২৫ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।