অবৈধভাবে অনুপ্রবেশের সময় ২ বাংলাদেশী আটক ভারতীয় মদ ও ঔষধ উদ্ধার

স্টাফ রিপোর্টার
অবৈধভাবে অনুপ্রবেশের সময় ২ বাংলাদেশী নাগরিককে  আটক করা হয়েছে। গত শুক্রবার বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। এছাড়া পৃথক আরো ৪ টি অভিযানে ভারতীয় মদ, ভায়াগ্রা ও ঔষধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৫৮-বিজিবি জানায়, গত শুক্রবার রাত ১০ টার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭১/১-এস এর নিকট  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৬০ বোতল ভারতীয় (ঊংশঁভ ঝুৎঁঢ়) সিরাপ  উদ্ধার করা হয়। একই দিন বেলা ২ টার দিকে জীবননগর  মাধবখালী বিওপি’র  মেইন পিলার ৭১-এমপি এর নিকট  অভিযান চালিয়ে  করে আসামীবিহীন ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। রাত ১০ টার দিকে  কুসুমপুর বিওপি’র মেইন পিলার ৬১/১৬-আর এর কাছে  অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ২৩ বোতল মদ এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে গতকাল শনিবার রাত ১ টার দিকে  যাদবপুর বিওপি’র  মেইন পিলার ৪৭/৩-এস এর কাছে  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে  ৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন সকাল সাড়ে ৬ টার দিকে মাধবখালী বিওপি’র  মেইন পিলার ৭১/৩-এস এর নিকট  চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫ হাজার ৪৬৭ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
অপরদিকে গত শুক্রবার বিকাল ৪ টার দিকে বাঘাডাংগা বিওপি’র  মেইন পিলার ৬০/৪৩-আর এর নিকট বাঘাডাঙ্গা গ্রামে  হাবিলদার মোঃ মনিরুজ্জামান সিকদার এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময়  অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টাকালে  ২ জনকে আটক করা হয়। আটক মোঃ হায়াতুর কাজী (৫৪), নড়াইল জেলার বাসিন্দা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।