হৃদ রোগে আক্রান্ত হয়ে দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য সচিব মিল্টনের ইন্তেকাল

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান মিল্টন  হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন) গতকাল শনিবার দুপুরের দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পতিমধ্যে তার মৃত্যু হয়।
তিনি দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে। দীর্ঘদিন দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় কর্মকান্ডের জন্য মিল্টন দামুড়হুদা দশমী স্টেডিয়াম পাড়ায় নিজেদের বাড়ীতে বসবাস করতেন। মৃত্যুকালে তার স্ত্রী ও ৬ বছরের শিশু কন্যা সন্তান নওশীনসহ অসংখ্য আত্মীয় গুনগ্রাহী  রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে শনিবার দুপুর বেলা ১১ টার দিকে মাহফুজুর রহমান মিল্টন তার নিজ বাড়িতে  হঠাৎ অসুস্থ হয়। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ২ টার দিকে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
কুষ্টিয়া নেওয়ার পথে দুপুরের দিকে পথিমধ্যে তিনি মারা যান।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপি’র উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা জেলার যুবদলের আহ্বায়ক শরীফুজ্জামান সিজার, চুয়াডাঙ্গা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শাজাহান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, মিল্টন দীর্ঘ সময়ে দলের দুর্দিনের কান্ডারী হিসেবে দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহবায়ক ছিলেন। পরে দীর্ঘদিন দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য সচিব হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।