জীবননগরে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৩ক্ষতি গ্রস্তদের সহায়তার আশ্বাস প্রশাসনের

জীবননগর অফিস
জীবননগর উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে একই গ্রামের তিনজন আহত হয়েছেন| তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর ও রাজশাহীতে পাঠানো হয়েছে| মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মনোহরপুর মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে|
আহতরা হলেন ইসমাইল হোসেন, রাজু আহম্মেদের স্ত্রী মোছা. আফিয়া খাতুনসহ আরও একজন| গুরুতর আহতদের মধ্যে আফিয়া খাতুনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়া হয়েছে|
ভুক্তভোগী রাজু আহম্মেদ জানান, ঝড় শুরুর সময় তারা ঘরের ভেতরে ছিলেন| হঠাৎ একটি বড় শিমুল গাছ ঘরের ওপর ভেঙে পড়ে| এতে ঘরের চাল ধসে পড়ে তার স্ত্রী গুরুতর আহত হন| ঝড় থামার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান| সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ও রাজশাহীতে রেফার করা হয়|
খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন|
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে শুকনো খাবার দেওয়া হয়েছে| তাদের উপজেলা কার্যালয়ে আসতে বলা হয়েছে| প্রতিটি পরিবারকে দুই বান করে ঢেউটিন ও ঘর মেরামতের জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হবে| বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।