দামুড়হুদায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উবায়দুর রহমান সাহেল|
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুলতান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, দামুড়হুদা বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহাজালাল বাবু, মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ক্লাব ও ¯ে^চ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা|
সভায় আসন্ন বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়|
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।