স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজের নিচে অভিযান চালিয়ে মদ ও গাঁজাসহ ৩ মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশি মদ ১লিটার ও ১০ গ্রাম গাঁজা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ মমতাজ তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাস করে প্রত্যেককে কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা মাদকদ্রব্য এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গতকাল সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের আলোচিত মাথাভাঙ্গা ব্রীজের নিচে অভিযান চালায়। এ সময় মাদক সেবন করার সময় দৌলতদিয়ার মাঝের পাড়ার মৃত নাছির উদ্দিনের ছেলে মোঃ বাবুল (৪২), মেহেরপুর সদর থানার আলমপুর গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে মোঃ জব্বারুল (৩৫) ও দৌলতদিয়ার দক্ষিণপাড়ার আকুলের ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৩) কে আটক করা হয়।


