স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহারের সাথে গণমাধ্যম প্রতিনিধিদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহারের সভাপতিত্বে পরিচিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান।
জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার বলেন, চুয়াডাঙ্গা জেলাকে একটি আধুনিক জেলায় রূপান্তরিত করতে হবে। জেলার পরিষ্কার পরিচ্ছন্ন ও অবৈধ দখলমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। জেলায় তেলের কোন ক্রাইসিস নেই। গত বছরের এ সময়ের থেকে এবার তেল বেশি বরাদ্দ দেয়া হয়েছে। মানুষ ক্রাইসিস করছে। অসাধু চক্র এই পরিস্থিতিতে অস্থিতিশীল করছে। তাদেরকে আপনাদের চিহ্নিত করতে হবে। যারা বিশৃংখলা করছে তাদের ধরিয়ে দেন। কেউ অবৈধ মজুত করছে কিনা সেটা দেখতে হবে। চুয়াডাঙ্গাতে তেল পাম্পগুলোতে যেহেতু দীর্ঘ লাইন, কৃষকদের যাতে তেল নিতে সমস্যা না হয় সেজন্য আগামীকাল থেকে জেলার সকল এজেন্সি পয়েন্টে তেল সরবরাহ করার প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। যাতে কৃষকরা সেখান থেকে তেল নিতে পারেন। চুয়াডাঙ্গা রেলওয়ে ওভার পাস নির্মাণের কাজ খুব দ্রুতই শুরু করা হবে। মন্ত্রণালয় থেকে টাকা আসলেই আমরা কাজ শুরু করতে পারব।
শহরের পৌর এলাকায় যেসব জায়গায় ইট, বালি, পাথর ও কাঠ রাস্তায় পড়ে থাকে, সেইসব জায়গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপসারণের ব্যবস্থা করা হবে। দোকান-পাট সন্ধ্যা ৭টায় বন্ধের বিষয়ে এখনো কোনো চিঠি পাওয়া যায়নি। চিঠি পেলে মাইকিং করে জানিয়ে দেয়া হবে। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সরকারি অফিস খোলা থাকবে। সরকারি কর্মচারীরা অফিসে থাকছে কিনা? লাইট ও ফ্যান চালু করা আছে কিনা এটিও দেখবেন। কেউ আপনাদের তরফ থেকে বিদ্যালয়ে ভর্তির জন্য তদবির করবেন না। প্রত্যেকের বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি তবে ডেঙ্গু থেকে রক্ষা পাবো। পৌর প্রশাসকের একার পক্ষে সম্ভব না।

তিনি আরো বলেন, জেলার ইটভাটা গুলো মাটি টানার কারণে রাস্তায় মাটি পড়ে যে চলাচলে বিঘ্ন ঘটে সেটির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। চুয়াডাঙ্গার প্রধান নদী মাথাভাঙ্গা ও শাখা নদী নবগঙ্গা দূষণ রোধে পৌরসভা কে দায়িত্ব দেওয়া হয়েছে পরবর্তীতে এর ফিডব্যাক নেওয়া হবে। চুয়াডাঙ্গা জেলার বড়বাজারের রাস্তা দখল মুক্ত করতে ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার সার্বিক উন্নয়নে সকলকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। আমরা যেহেতু প্রশাসনের আছি আমাদের নিজস্ব কোন সোর্স নেই। আপনারা সাংবাদিকরা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন। কোথাও কোন অনিয়ম বা অসঙ্গতি হলে আমাদেরকে জানাবেন আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করব।
এছাড়াও জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারন সম্পাদক শাহ আলম সনি, দৈনিক খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচি, দৈনিক পশ্চিমাঞ্চল সম্পাদক আজাদ মালিথা, দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক বিপুল আশরাফ, এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলাম, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফাইজার চৌধুরী, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এফ এ আলমগীর, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি হুসাইন মালিক, নাগরিক টিভির জেলা প্রতিনিধি সামসুজ্জোহা পলাশ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিসান প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদ, সহকারী কমিশনার আশফাকুর রহমান, এখন টিভির জেলা প্রতিনিধি অনিক চক্রবর্তী, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি শামসুজ্জোহা রানা, দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার আশরাফুল আলম, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার রিপোর্টার রুবাইত বিন আজাদ সুস্থির, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার স্টাফ রিপোর্টার মুন্না রহমান, শহর প্রতিবেদক অপূর্ব, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ হক, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার রিপোর্টার নাজমুস সামি, দৈনিক খাসখবর পত্রিকার প্রতিবেদক শেখ লিটন প্রমুখ।



