অবৈধ অনুপ্রবেশের দায়ে ১০ বাংলাদেশী নাগিরক আটক, মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার
অবৈধ অনুপ্রবেশের দায়ে ১০ বাংলাদেশী নাগিরক আটক করা হয়েছে। গতকাল রবিবার পৃথক ৩টি অভিযানে বিজিবি তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ৭ পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশু রয়েছে। এছাড়াও পৃথক আরো একটি অভিযানে ভারতীয় মদ উদ্ধার  করা হয়েছে।
মহেশপুর ৫৮-বিজিবি জানায়, গতকাল রবিবার সকাল ৮ টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র মেইন পিলার ৭৪-এমপি এর কাছে হালদারপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল রবিবার সকাল ৬টার দিকে পলিয়ানপুর বিওপি’র মেইন পিলার ৬০/১৬-আর এর কাছে পলিয়ানপুর গ্রামে হাবিলদার মোঃ ফেরদৌস আলী মোল্লা এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৪ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশু। আটক পুরুষ রবিউল ইসলাম খুলনা জেলার তেরখাদা থানার ধানখালী গ্রামের সবুর হাওলাদারের ছেলে।
এদিকে গতকাল রবিবার সকাল ১০টার দিকে কুসুমপুর বিওপি’র মেইন পিলার ৬১/১৮-আর এর কাছে  পিপুলবাড়িয়া গ্রামে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ১ জনকে আটক করা হয়। আটক সাগর ফকির (২৭) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বাজরা গ্রামের খোকন ফকিরের ছেলে। একই দিন বেলা দেড়টার দিকে বাঘাডাংঘা বিওপি’র মেইন পিলার ৬০/৩৩-আর এর নিকট  হুদাপাড়া গ্রামে হাবিলদার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো ঠাকুরগাও জেলার মোঃ রাসেল (৩৭), গোপালগঞ্জ জেলার সুমন গোলদার (২০), বাগেরহাট জেলার অশোক কুমার মন্ডল (৫২), রাজবাড়ী জেলার শামীম (৪৬) ও ঝিনাইদহ জেলার চিত্ত রঞ্জন বিশ্বাস (৩৯)।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।