চুয়াডাঙ্গায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম অব্যাহত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ রোববারও এ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম অভিযান চালোনো হবে।
গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা পৌর প্রশাসক শারমিন আক্তারের নির্দেশনায় চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে শহরের বাস টার্মিনাল থেকে জেলা রেজিস্ট্রোরের সামনে মুন্না  মোড় পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, সমাজ উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর খান, কর নির্ধারক জাহাঙ্গীর হোসেন,  লাইসেন্স পরিদর্শক মুহাইমিন পলাশ, আদায়কারী মো. আশা মামুন, কনজারভেন্সি ইন্সপেক্টর জুবায়ের রহমান, কার্যসহকারী মোহাম্মদ সোহেল ও গণিসহ টার্মিনাল ইজারাদারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আশা করছি আগামী শনিবারেও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।