স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৬১২তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় পরিষদ কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন সুমন মালিক, আবু নাসিফ খলিল, গুরু কাজল মল্লিক, আব্বাসউদ্দীন, হারুন অর রশিদ, গোলাম কবীর মুকুল, জাকিয়া সুলতানা ঝুমুর, মো. সাহেদ আলি, শেখ সেলিম, মর্জিনা খাতুন ও কাজল মাহমুদ। নিবন্ধ পাঠ করেন মো. শহিদুল ইসলাম। চিরায়ত সাহিত্য পর্বে বটবৃক্ষ সরদার আলী হোসেন রবীন্দ্রনাথ ঠাকুর-এর কবিতা আবৃত্তি করেন।
স্বরচিত লেখার ওপর আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, মো. তৌহিদ হোসেন, সরদার আলী হোসেন ও আবু নাসিফ খলিল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনলতা, শেখ পিন্টু এবং অধ্যক্ষ হামিদুল হক মুন্সী।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে ‘পদধ্বনি’ আসরের ১৬১২তম পর্বের সমাপ্তি ঘটে। পরবর্তীতে পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় পহেলা বৈশাখ উদযাপনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক আসর অনুষ্ঠিত



