দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেনের ইন্তেকাল, জানাজায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

দর্শনা অফিস
দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপধক্ষ্য মোশাররফ হোসেন ছিলেন সকলের প্রিয় ও পরিচিত মুখ। সর্বদা হাস্যজ্জল মানুষটি দর্শনার বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রমের সাথে মিশে ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। গত শনিবার রাত সাড়ে ১২ টার দিকে সকলের প্রিয় শিক্ষক মোশাররফ হোসেন বার্ধক্যজনিত রোগে দর্শনা ইসলাম বাজারস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। গভীর রাতে মারা গেলেও এ খবর মুহুর্তের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ভাইরালে পরিণত হয়। ফেসবুকেই হাজার মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। অনেকেই ওই রাতেই শেষবারের মতো দেখার জন্য ছুটে যান ইসলাম বাজারস্থ বাড়িতে। গতকাল রোববার জোহর বাদ তার প্রাণের প্রতিষ্ঠান দর্শনা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় জানাযার নামাজ। যানাজার নামাজ শেষে মোবারকপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে সকলের প্রিয় শিক্ষক মোশাররফ হোসেনের লাশ।
দর্শনা প্রবীন কমিটির সভাপতি, প্রেসক্লাবের একাধীকবারের উপদেষ্টা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালনকারী মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এনামুল হক, প্রফেসর মোশাররফ হোসেন, বজলুর রহমান, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আব্দুল কাদের, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সমন্বয়ক কমিটির সদস্য মাহবুব উল ইসলাম খোকন, কেরুজ চিনিকলের অবসরপ্রাপ্ত এডিএম শেখ শাহবুদ্দিন, সাবেক পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, উদিচির জেলা কমিটির সভাপতি জহির রায়হান, প্রবীন কমিটির সাধারণ সম্পাদক হাজি আকমত আলী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বদরুল আলম ফিট্রু, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান, পৌর জামায়াতের আমির সাহিকুল আলম অপু, সাবেক ভিপি হারুন অর রশিদ, যুবদলনেতা আব্দুল্লাহ আল মামুন রিংকু, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা প্রমুখ।
এদিকে, মোশাররফ হোসেনের মৃত্যুতে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি এক যৌথ শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সহ-সভাপতি চঞ্চল মেহমুদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, জাহিদুল ইসলাম, হানিফ মন্ডল এবং সাবেক সাধারণ সম্পাদক উসমান আলী, নজরুল ইসলাম, আহসান হাবিব মামুন, মাহমুদ হাসান রনি, হাসমত আলী, মোস্তাফিজুর রহমান কচি, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, সুকোমল চন্দ্র বাধন, আবিদ হাসান রিফাত, ফরহাদ হোসেন, আব্দুল হান্নান, রাজিব মল্লিক, আব্দুর রহমান ও সাব্বির আলিম শোক জ্ঞাপন করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।