আলমডাঙ্গা অফিস
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির আয়োজনে ডায়াবেটিস ও কিডনি রোগীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সমিতির কার্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ক্যাম্পে চিকিৎসা সেবা দেন মেডিসিন ও ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল্লাহ আল মামুন এবং কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. আবেদা কুদসী নওসি। রোগীদের রক্তে শর্করা পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করা হয়।
মেডিসিন ও ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধি পেলে এ রোগ সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মহান স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত



