হাটবোয়ালিয়া প্রতিনিধি
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি প্রিমিয়ার লিগ’ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। নতুন কুঁড়ি স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রদের আয়োজনে গতকাল বুধবার সকালে জমজমাট পরিবেশে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক মহাবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক সাইফুল হুদা সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জুলহাস কবির সুমন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক সাংবাদিক মমতাজুর মুর্শিদ কলিন, অভিভাবক সদস্য নূর মোহাম্মদ, প্রধান শিক্ষক শাহাবুল ইসলাম ওয়াসিম ও সিনিয়র শিক্ষক আকমল হোসেন প্রমুখ।
ফাইনাল খেলায় দূর্ধর্ষ একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুরন্ত একাদশ ৭০ রানে অলআউট হলে ৩৬ রানের জয় নিশ্চিত করে দূর্ধর্ষ একাদশ। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
হাটবোয়ালিয়ায় নতুন কুঁড়ি প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ফাইনাল অনুষ্ঠিত



