জীবননগর অফিস
জীবননগর উপজেলার হাসাদাহ মাঝপাড়ার কৃতি সন্তান ও অবসরপ্রাপ্ত ওসি এমদাদুল হকের মরহুম মা-বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও হাসাদাহ–মহেশপুর সড়কের বিসমিল্লাহ মার্কেটে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী হাজি কুতুবউদ্দিন, সাংবাদিক শহিদুল ইসলাম, আল আমিন, মুহুরি শফিকুল আলম নান্নু, ফরমান মাস্টার, তবিবুর রহমান, হাবিবুর রহমান লাবলু, মোখলেছুর রহমান, খালেকুর রহমান খালেক, নজরুল ইসলাম, আতিকুজ্জামানসহ আরও অনেকেই।
অনুষ্ঠানে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ জাহিদুল ইসলাম। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।



