কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় চৈত্র মাসের প্রথম দিনেই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিভিন্ন সড়কে গাছপালা ভেঙে পড়ে জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। ঝড়ের সঙ্গে বৃষ্টির কারণে অনেক সড়ক কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা।
গতকাল রবিবার রাত সাড়ে ৮ টার দিকে দক্ষিণ থেকে হঠাৎ ঝড়ো হাওয়ায় লন্ডভন্ডে রূপ নেই। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে সড়কের ওপর পড়ে যায়। এতে একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা ঝুঁকি নিয়ে গাছপালা এড়িয়ে চলাচল করতে বাধ্য হন। স্থানীয়রা জানান, চৈত্রের প্রথম দিনেই ঝড় ও গুড়ি গুড়ি বৃষ্টি দেখা দেয়। চলতি বছর ঝড়বৃষ্টির প্রকোপ আরও বাড়তে পারে।
এদিকে ঝড়ের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকার কৃষকরা। কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের কলা চাষি ফারুক ও আজগর আলী জানান, চলতি মৌসুমে আমাদের প্রায় দুই বিঘা জমিতে কলার চাষ রয়েছে। যদি এ বছর ঝড়বৃষ্টি বেশি হয়, তাহলে কলা বাগানে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়াও আম বাগান ক্ষতিগ্রস্থ হতে পারে



