আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় ৮৮টি মাদ্রাসা ও এতিমখানার মাঝে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ টিপু এবং জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুসসালাম। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের হাতে খেজুর তুলে দেন।
জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে প্রাপ্ত খেজুর আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য বিতরণ করা হয়। উপজেলার ৮৮টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে এসব খেজুর হস্তান্তর করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে সৌদি আরবের এ উপহার এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আনন্দের বার্তা বয়ে আনবে।
আলমডাঙ্গায় ৮৮টি মাদ্রাসা ও এতিমখানায় সৌদি আরবের উপহার খেজুর বিতরণ



