দর্শনা অফিস
দর্শনা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধায় দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এ ইফতার অনুষ্ঠিত হয়। দর্শনা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে আলোচনা করেন, দর্শনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাবেক সভাপতি হানিফ মন্ডল, সাবেক সাধারন সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন, ওসমান আলী, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, হাসমত আলী, মোস্তাফিজুর রহমান কচি। এ ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ। এসময় সাংবাদিক ইমতিয়াজ আহমেদ রয়েলের উপস্থাপনায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদ হাসান রণি, ওয়াসিম রয়েল, সাব্বির আলিম, আব্দুল হাান্নান, শ্রী সুকমল চন্দ্র দাস বাঁধন, ফরহাদ হোসেন, রাজিব মল্লিক প্রমুখ।
দর্শনা প্রেসক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠিত



