জীবননগর সীমান্ত ইউনিয়নে ভিজিএফ চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

জীবননগর অফিস
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে দুস্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে  ভিজিএফ এর চাল বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে। প্রত্যেক দুস্ত ও হতদরিদ্র পরিবারের ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও  ৩০০ গ্রাম চাল কম দেওয়ার অভিযোগ করেন কিছু উপকারভোগীরা।
চাল নিতে আসা একাধিক ব্যক্তিদের সাথে কথা বল্লে তারা জানান, সরকারিভাবে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ৯ কেজি ৬৯০ গ্রাম অথবা ৯ কেজি ৭০০ গ্রাম চাল দিচ্ছে। এই বিষয়ে সীমান্ত ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল জানান, প্রতি বস্তায় চালের পরিমাণ কিছু কম থাকে। ওজনের সময় সামান্য কিছু কম বেশি হয়ে যেতে পারে। ভিজিএফ এর চাল সরকার থেকে যেগুলো পাওয়া যায় সবগুলো উপকারভোগীদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল বলেন, সরকারি ভাবে ঈদ উপলক্ষে দুস্ত ও হতদরিদ্র পরিবারের ১০ কেজি করে চাল পাবে। কোন ভাবেই ১০ কেজির কম দেওয়ার কোন সুযোগ নেই। এই বিষয়টি নিয়ে সীমান্ত ইউনিয়ন এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।