স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলের এ আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইন্তেয়ার হোসেন ইরোনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খাঁন।
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন টোটো, যোগাযোগ সম্পাদক সৌরভ আরেফিন শাওন, জেলা ছাত্রদলের ১নং সদস্য খালিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক ইকরা, আপ্যায়ন সম্পাদক লতিফসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এছাড়াও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, দর্শনা থানা ছাত্রদল, জীবননগর উপজেলা ছাত্রদল, দর্শনা পৌর ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা মার্কাজ মসজিদেও পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি ইয়াকুব হোসেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খাঁন বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসের শিক্ষা কাজে লাগিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল অতীতে যেমন অগ্রণী ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখবে।
চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত



