দামুড়হুদায় গণহত্যা দিবস ও  স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উবাইদুর রহমান সাহেল।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপি, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দামুড়হুদা মডেল থানার এসআই সাইফুল ইসলাম, দর্শনা থানার এসআই আশিক, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদসহ বীর মুক্তিযোদ্ধা, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উবাইদুর রহমান সাহেল সরকার ঘোষিত কর্মসূচির আলোকে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় জাঁকজমকপূর্ণভাবে পালনের বিষয়ে বিভিন্ন আলোচ্যসূচি উপস্থাপন করেন এবং উপস্থিতদের মতামত আহ্বান করেন।
এসময় উপস্থিত অতিথিদের মতামতের ভিত্তিতে দিবস দুটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।