স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মুফতি রুহুল আমিন।
এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারেয়ার বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম মানি আমন্ত্রিত অতিথিদেরকে স্বাগত জানান। ইফতার মাহফিলে চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সত্যপ্রত সিকদার, পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা জজ) শিশুল কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বিএম তারিক-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ মোরশেদ আলম, চুয়াডাঙ্গা সদরের সিভিল জজ নাসির হোসাইন, আলমডাঙ্গার সিভিল জজ মো. জাকারিয়া, জীবননগরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা কামাল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পরাণ ঢালি, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত



