জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত আবু সাঈদ সভাপতি, লাবিব হাসান সম্পাদক নির্বাচিত

জীবননগর অফিস
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জীবননগর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার জীবননগর নারায়ণপুর মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লাবিব হাসান ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এম নাইমুল ইসলাম।
কমিটি গঠন উপলক্ষে সম্মেলন ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন জীবননগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইব্রাহীম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন জীবননগর উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ ও মাওলানা সাজিদুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ ফাহিম উস সাঈফ।
বক্তারা বলেন, নৈতিকতা, আদর্শ ও সুশিক্ষার মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনে ইসলামী ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। দ্রুততম সময়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।