দামুড়হুদার কুতুবপুরে বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুরে ২য় বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুতুবপুর জামে মসজিদে এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে কুতুবপুর-মুন্সিপুর আন নূর সমাজ কল্যাণ সংস্থা। প্রতিযোগিতায় দামুড়হুদা উপজেলা ও মুজিবনগর উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি মুফতি হুযাইফা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা জাহিদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন, মুফতি খালিদ সাইফুল্লাহ, মুফতি আমানুল্লাহ, মুফতি সাদ আহমেদ, মাওলানা এনামুল হক, মাওলানা আহমাদুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।