আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের নেতৃত্বে এসআই (নিঃ) জাহাঙ্গীর হোসেন গত মঙ্গলবার রাত পনে ১২টার দিকে মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নতিডাঙ্গা গ্রামের রাসেলের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন এক যুবককে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ (দশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত যুবক হলেন নতিডাঙ্গা (পুরাতন মসজিদপাড়া) এলাকার মঙ্গলে ছেলে সজিব হোসেন (২৫)।
আলমডাঙ্গা থানার অফিসার ইনর্চাজ (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেফতার



