চুয়াডাঙ্গা প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল হোসেন বিদ্যুতের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ চুয়াডাঙ্গা জেলা বিএনপির মরহুম প্রবীণ নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জসিম উদ্দিন। দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজক ফয়সাল হোসেন বিদ্যুৎ তাঁর বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির যে সকল মরহুম নেতাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে, তারা হলেন হাজী মোজাম্মেল হক, শহিদুল ইসলাম বিশ্বাস, মজিবুল হক মালিক মোজো, মির্জা ফরিদুল ইসলাম শিপলু ও ইউসুফ মালিক। তিনি তাদের স্মৃতিচারণ করে বলেন, প্রত্যেকেই ছিলেন দক্ষ ও বিচক্ষণ রাজনীতিবিদ, জনসাধারণের আস্থাভাজন এবং অত্যন্ত জনপ্রিয় নেতা।
তিনি আরও উল্লেখ করেন, মরহুম নেতৃবৃন্দের আদর্শ ও কর্মপন্থা অনুসরণ করতে পারলে চুয়াডাঙ্গা জেলা বিএনপি আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল হোসেন আবুল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফ মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন, ছাত্রদল নেতা মোঃ ফাহিম ফয়সাল, মোঃ বায়জিদ হোসেন, মোঃ সাজিদুল ইসলাম, বাহার উদ্দিন বাহার, আব্দুল আল মাসুমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রয়াত প্রবীণ নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
চুয়াডাঙ্গায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত



