আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় চোরাই পানির পাম্পসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে আলমডাঙ্গা এক্সচেঞ্জপাড়া এলাকা থেকে অভিযুক্ত শাওন (২৩)-কে চোরাই পানির পাম্পসহ গ্রেফতার করা হয়। শাওন গোবিন্দপুর গ্রামের আবেদ আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানাযায়, আলমডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এক্সচেঞ্জপাড়ার রিন্টু মিয়া দেশের বাহিবে থাকায় তাহার বাড়ি দেখাশোনার দায়িত্ব পালন করে তার ভাড়াটিয়া ইসরাফিল হোসেন। গত রবিবার (১লা মার্চ) রাত ৯টার দিকে সীমানা প্রাচীরের ভেতর থেকে টিউবয়েলের সাথে সংযুক্ত একটি মোটর চুরি করে নিয়ে যায়। এই বিষয়ে তিনি আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আলমডাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে আলমডাঙ্গা এক্সচেঞ্জপাড়া এলাকা থেকে অভিযুক্ত শাওন (২৩)-কে চোরাই মোটরসহ গ্রেফতার করা হয়।
এই বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনর্চাজ (ওসি) বানী ইসরাইল জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আলমডাঙ্গায় চোরাই পানির পাম্পসহ যুবক গ্রেফতার



