চুয়াডাঙ্গার বেগনগরে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এমপি মাসুদ পারভেজ রাসেল

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল সদর উপজেলার বেগনগর কিন্ডারগার্টেন স্কুল চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টায়  তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। হিউম্যানিটোরিয়ান রিলিফ ফাউন্ডেশনের অর্থায়নে ও চুয়াডাঙ্গা সদর এবং শহর জামায়াতের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১৫০ জন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম খেঁজুর, ৫০০ গ্রাম আলু, ২ কেজি পেঁয়াজ ও ১ কেজি রসুন।
ফুড প্যাকেজ বিতরণকালে নবাগত এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, একটি সংস্থার মাধ্যমে  রমজান মাসে এ খাদ্য সমগ্রীগুলে  বিতরণ হচ্ছে, এতে যারা  সংসার চালাতে  হিমসিম খাচ্ছে সাময়িকভাবে এ খাদ্য সমগ্রীগুলো তাদের কাজে লাগবে। সকল সরকারি দপ্তর গুলো, সংস্থা বা এনজিওগুলো যার যেটা বরাদ্দ আছে সেটা যদি সঠিকভাবে দুস্থদের মাঝে বিতরণ করে তাহলে দুস্থরা সেবা পাবে ও উপকৃত হবে। আমার এলাকায় বা পাশের এলাকায় যেসব দুস্থ মানুষ আছে, আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যদি সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই তবে এই দুস্থ মানুষগুলোর কষ্ট কিছুটা লাঘব  হবে। তিনি রমজান মাসে  সকলকে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সদর উপজেলা আমীর মাওলানা বেলাল হোসাইন, সেক্রেটারী গোলাম রসুল, চুয়াডাঙ্গা  পৌরশাখার সেক্রেটারী মোস্তফা কামাল, মোমিনপুর ইউনিয়ন আমীর বজলুর রহমান পিন্টু, আলুকদিয়া ইউনিয়ন আমীর আব্দুল মোমিন, কুতুবপুর ইউনিয়ন আমীর খবির উদ্দিন ও শংকরচন্দ্র ইউনিয়ন আমীর আসাদুল হক প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।