চুয়াডাঙ্গায় জামায়াতের প্রশিক্ষণ বিভাগের কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জামায়াতের  প্রশিক্ষণ বিভাগের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় জামায়াতের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে ও মাওলানা মহিউদ্দীনের সঞ্চালনায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান। তিনি জেলার সকল ইউনিয়ন ও পৌর শাখার প্রশিক্ষণ বিভাগের দায়িত্বশীলদের দায়িত্ব- কর্তব্য সম্পর্কে সংগঠন পদ্ধতি ও গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনার দিকনির্দেশনা প্রদান করেন। নেতৃত্বের  মান বৃদ্ধির জন্য কুরআন হাদীস সেই সাথে রুকন সিলেবাসের বই যথাযথভাবে অধ্যয়ন করার পরামর্শ প্রদান করেন। জেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও জেলা প্রশিক্ষণ বিভাগের সদস্য আলতাফ হোসাইন বলেন রমাদান কুরআন নাযিল, বিজয় ও ট্রেনিংয়ের মাস । সুতরাং এই মাসে নিজ মাতৃভাষায় কুরআন অধ্যয়ন করে একজন খাঁটি মুসলমান হিসেবে নিজেকে তৈরি করতে হবে। ২০২৬ সালের প্রশিক্ষণ বিভাগের পরিকল্পনা পেশ করেন জেলা সভাপতি জিয়াউল হক। সারা জেলা থেকে প্রশিক্ষণ বিভাগের শতাধিক দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।