স্টাফ রিপোর্টার
২০২৫ সালে অনুষ্ঠিত পঞ্চম ও অষ্টম শ্রেণির মেধা বৃত্তিতে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা সাফল্য দেখিয়েছে। প্রকাশিত ২০২৫ সালের মেধাবৃত্তির ফলাফলে এ প্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে দুইজন ও সাধারণ বৃত্তি পেয়েছে একজন। এছাড়াও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে একজন ও সাধারণ বৃত্তি পেয়েছে একজন।
চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলি জানান, এবছর পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তানজিম আহমেদ সাবিব ও সুলতান বায়েজিদ রাইয়ান এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে নাফিসা ইবনাত। অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মোহাম্মদ মাহামুদুর রহমান ও সাধারণ গ্রেডে বৃদ্ধি পেয়েছে লামিয়া ওয়াসীমা। শিক্ষার্থীদের এ সাফল্যে গতকাল বৃহস্পপ্রতিবার চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাহমুদুল হক পল্টু ও বিদ্যুৎসাহী সদস্য বিপুল হাসান হ্যাজি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কামিল মাদরাসার শিক্ষক প্রতিনিধি মাসুদুর রহমান, সহকারী শিক্ষক রকিবুল ইসলাম, মনিরুল হক সহ শিক্ষার্থীদের অভিভাবকগণ।
চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির মেধা বৃত্তিতে সাফল্য লাভ



