দামুড়হুদায় উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত

দামুড়হুদা অফিস
দামুড়হুদায় আইন-শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস, মানব পাচার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার  সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে সভাগুলো অনুষ্ঠিত হয়।সভা গুলোতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুর রহমান সাহেল।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার, মানব পাচার রোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভার সভাপতির উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুর রহমান সাহেল বলেন, “উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, “সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম,সমাজসেবা অফিসার তোফাজ্জেল হক,- আবাসিক মেডিকেল অফিসার ফাহমিদা আক্তার রুনা, কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, দামুড়হুদা মডেল থানা অফিসার ইনচার্জ শেখ মেজবাহ্ উদ্দিন , দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, সেক্রেটারী আবেদ উদ দৌলা টিটোন, একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম,শিক্ষা কর্মকর্তা আবু হাসান, দামুড়হুদা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মামুনুর রশীদসহ বিজিবির বিভিন্ন কোম্পানি কমান্ডারবৃন্দ,ইউপি চেয়ারম্যানবৃন্দ,  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, আমন্ত্রণতি সূধী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।