জীবননগর অফিস
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন ও ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান জীবননগর উপজেলার পাতিলা, গোকুলনগর, মথুরা, করিঞ্চা ও কুশাডাংগা বিএডিসি খামার পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পরিদর্শনের সময় তারা খামারের উৎপাদন কার্যক্রম, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষি উন্নয়নের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের জন্য আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম পরিচালক কামরুজ্জামান শাহিন, কুশাডাংগা বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক রেজাউল ইসলাম, পাথিলা বীজ খামারের উপ-পরিচালক কামাল উদ্দিন, মোল্লা, উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিচালক আনারুল হক, উপ-পরিচালক মাসুদ হোসেন।
এছাড়াও জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটন, মহেশপুর উপজেলা জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে এমপি রুহুল আমিন কৃষি উন্নয়ন, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং স্থানীয় কৃষকদের সহায়তায় সরকারের অঙ্গীকারের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, দীর্ঘ দিন দত্তনগরের কৃষি খামার গুলোতে যে অনিয়ম ছিলো বা পেশিশক্তির প্রভাব দেখানো হতো সে গুলো এখন থেকে হবে না আমরা ইনসাফের ভিত্তিতে দক্ষ শ্রমিক নিয়োগ এবং অনন্য যে সমস্যা আছে সেগুলো সমাধানের চেষ্টা করবো।
জীবননগরে বিএডিসি কৃষি খামার পরিদর্শনে সংসদ সদস্য রুহুল আমিন ও মতিয়ার রহমান



