স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের আয়োজনে গোবিন্দপুর মাঠপাড়া মসজিদ প্রাঙ্গণে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
‘ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে রাসেল বলেন, মাহে রমজান সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদেরকে আত্মসংযম ও নৈতিকতার শিক্ষা দেয়। তিনি চুয়াডাঙ্গাকে দুর্নীতি ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। পাশাপাশি প্রতিটি অফিস-আদালতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সচেতন ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মোঃ মাহের আলী, উপজেলা সেক্রেটারি মোঃ মামুন রেজা এবং পৌর সেক্রেটারি মোঃ মুসলিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মীয় পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে বেলা দুইটায় আলমডাঙ্গা থানাপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী ও অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি মুসলিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা -১ আসনের সদস্য মাসুদ রাসেল বলেন, আমরা কেন্দ্রকে বুঝাতে সক্ষম হয়েছি, মহিলা অঙ্গনে যেখানে আমাদের পকেটের টাকা খরচ করে, বাড়ি ঘর রেখে যে পরিশ্রম করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। সমাবেশে আরো উপস্থিত ছিলেন যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হোসাইন টিপু বিষয়ক সম্পাদক দারুস সালাম সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা আমীর সফিউল আলম বকুল ও গাংনী-আসমানখালী আমির আব্বাস উদ্দিন প্রমুখ
আলমডাঙ্গার গোবিন্দপুরে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাড: রাসেল আত্মশুদ্ধি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান



