স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পেশাজীবী গাড়িচালক ও পরিবহণ শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা শহরের আদর্শ উ”চ বিদ্যালয়ে গতকাল বুধবার দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সহ-যোগিতায় এ কর্মশালার আয়োজন করে সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেল। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন দাস। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম. তারিক-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো, সাজিদ হাসান, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. আমিরুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. নাহিদ হাসান এবং চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম। নিরাপদ সড়ক চাই- নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গার মোটরযান পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর হোসেন, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রশাসক
আজাদ মালিতা, বিআরটিএ’র উচ্চমান সহকারী সাকিরুল ইসলাম ও ড্রাফটম্যান মো. সালাউদ্দিন। কর্মশালায় শব্দদূষণ ও এ সংক্রান্ত আইন বিষয়ে আলোচনা করেন পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস। এছাড়া শব্দদূষণে স্বাস্থ্যক্ষতি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে আলোচনা করেন ডা. সাজিদ হাসান, ট্রাফিস সাইন, সিগন্যাল ও রোড মার্কিং বিষয়ে আলোচনা করেন ট্রাফিক ইন্সটেক্টর মো. আমিরুল ইসলাম এবং সড়ক দূর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ে আলোচনা করেন মোটরযার পরিদর্শক মো: নাহিদ হাসান। কর্মশালায় জেলার ১০০ চালক ও শ্রমিক অংশগ্রহণ করেন।



