জীবননগর অফিস
জীবননগরে কিম্বদন্তীতুল্য বীরমুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে জীবননগর শহরের হাইস্কুল পাড়াস্থ নিজ বাস ভবন বীর নিবাসে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। হাইস্কুল পাড়ার মরহুম আইয়ুব আলীর ৫ পুত্র সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়। মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। আজীবন তিনি ছিলেন একজন যোদ্ধা। প্যারালাইসিসে আক্রন্ত হয়ে দীর্ঘদিন তিনি রোগের সাথে যুদ্ধ শেষ পর্যন্ত হেরে না ফেরার দেশে পাড়ি দিলেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গার্ড অব অনার প্রদান করা হবে এবং জীবননগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে জীবননগর কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে পারিবারিক সুত্র নিশ্চিত করেছে। মৃত্যু কালে তিনি স্ত্রী দুই পুত্র দুই কন্যাসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
জীবননগরে বীরমুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের ইন্তেকাল



