উথলীতে নবনির্বাচিত সংসদ সদস্য রুহুল আমিনকে নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিল

জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলীতে চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আমির মো: রুহুল আমিন কে নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উথলী ইউনিয়ন শাখার আয়োজনে গতকাল বুধবার বিকালে সন্তোসপুর বাসস্ট্যান্ডে এটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: রুহুল আমিন।
বক্তব্যে তিনি বলেন, আমরা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি গুলো দিয়েছি সেগুলো সব পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। যেগুলো সমাজের ও জাতির জন্য কল্যাণকর সে সব কাজগুলো করা হবে। কে আমাদের ভোট দিয়েছে বা কে দেয়নি সেটা আমরা বিবেচনা করবো না। আমরা সবাই মিলে একটি সুন্দর চুয়াডাঙ্গা গড়ে তুলবো। রাজনীতির কারনে আমরা পরস্পরের সাথে দ্বন্দ্ব তৈরি করবো না বরং সে যে দলেরই লোক হোক না কেনো তার প্রতি আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবো।
তিনি আরও বলেন, আমাদের এলাকার মানুষের জীবন ও জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। কুষকেরা যেন আর ডিলারের নিকট লাইনে দাড়িয়ে সার নেওয়া না লাগে।খুচরা বিক্রেতার নিকট থেকে যার যতটুকু প্রয়োজন সার নিবে সেই ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, আমি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সর্বাত্মক চেষ্টা করব। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সকলকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও শান্তির বাংলাদেশ গড়তে কাজ করতে চাই।
জেলা আমির আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা তারবিয়াত সেক্রেটারি জিয়াউল হক, মানব সম্পদ উন্নয়নের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, মজলিসুল মুফাসসিরিন এর সভাপতি মাওলানা হাফিজুর রহমান,তালিমুল কুরআন এর সভাপতি মাওলানা মহিউদ্দিন,জীবননগর উপজেলার আমির মাও: সাজেদুর রহমান রহমান,সেক্রেটারি মাহফুজুর রহমান, মাওলানা আবু বকর,  ইউনিয়নের আমির মাওলানা আরিফুল ইসলাম ইউনিয়নের সেক্রেটারি হাসানুজ্জামান সহ অসংখ্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়নের আমীর আমির হামজা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।