চুয়াডাঙ্গা সদর সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে মিকাইল হোসেনের যোগদান

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন মিকাইল হোসেন। গতকাল  মঙ্গলবার বিকেল ৩টায় মিকাইল হোসেন তার নতুন কর্মস্থলে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার (অঃদাঃ) জেসমিন আরা খাতুন, গবেষণা কর্মকর্তা আলমগীর হোসেন, সহকারী প্রোগ্রামার আশরাফুল কবীরসহ জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ। চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান পরবর্তী প্রতিক্রিয়ায় মিকাইল হোসেন বলেন, সকলের সহযোগিতা নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী   চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করতে চাই। উল্লেখ্য মোঃ মিকাইল হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের মশিউর রহমান ও হামিদা খাতুনের একমাত্র ছেলে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।