স্টাফ রিপোর্টার
বাংলাদেশের উন্নয়নে এনজিওসমূহের ভূমিকা এবং গনমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আত্মবিশ্বাস সভাকক্ষে এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিসো’র নির্বাহী পরিচালক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি এ্যাড. মানিক আকবর, আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পাস এর নির্বাহী পরিচালক ইলিয়াছ হোসেন। এরপর ধারণাপত্র উপস্থাপন করেন এডাব এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী রেজাউল করীম।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সমাজ ও দেশের উন্নয়নে এনজিওরা গুরুত্বপূণর্ ভূমিকা পালন করছেন।শিক্ষা, স্বাস্থ্য, জনস্বাস্থ্য, কৃষি, মানবধিকার, নারী উন্ন্য়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন ক্ষেত্রে সরকার ও বিভিন্ন সেক্টরের পাশাপাশি এনজিওরা যেমন গুরুত্বপূণর্ ভূমিকা রাখছে তেমনি সেই সব সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম কর্মীরাও অত্যন্ত গুরুত্বপূর্র্র্ণ ভূমিকা পালন করছে। তাই এনজিও ও গণমাধ্যম কর্মীদের মধ্যে আরো বেশি সম্পর্কের উন্ন্য়ন ও তথ্যের আদান প্রদান হওয়া প্রয়োজন।
বাংলাদেশের উন্নয়নে এনজিওসমূহের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভায় মতামত ও সুপারিশ তুলে ধরে মুক্ত আলোচনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও প্রথম আলো জেলা প্রতিনিধি শাহ আলম সনি, বাসস-এর সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি এ্যাড. রফিকুল ইসলাম, আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক বিপুল আশরাফ, ৭১ টিভির জেলা প্রতিনিধি এম এ মামুন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হুসাইন মালিক, দেশ টিভির জেলা প্রতিনিধি খায়রুজ্জামান সেতু, যমুনা টিভির জেলা প্রতিনিধি জিসান আহম্মেদ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভি, উন্ন্য়নকর্মী দারুল ইসলাম, আসমা হেনা চুমকী ও কানিজ সুলতানা প্রমূখ। অনুষ্ঠানে এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যবৃন্দ,উন্নয়নকর্মী, স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের উন্নয়নে এনজিওসমূহের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক চুয়াডাঙ্গায় মতবিনিময় সভা অনুষ্ঠিত



