স্টাফ রিপোর্টার
দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন-কে পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
সংবর্ধনা শেষে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ রুহুল আমিন বলেন, আপনারা সকলে মিলে আমাকে বিজয়ী করেছেন। এ বিজয় আপনাদের বিজয়, এ বিজয় জনগণের বিজয়। এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি এমপি হয়েছি নিজেদের আখের গোছানোর জন্য নয়। আমরা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি, সে অনুযায়ী কাজ করতে পারি এ জন্য আপনাদের দোয়া কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমীর মাওলানা আজিজুর রহমান, দর্শনা থানা আমীর মাওলানা রেজাউল করিম, থানা সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, জেলা মাজলিসুল মুফাসসিরিনের সহ-সভাপতি মাওলানা আবুজার গিফারী, দামুড়হুদা উপজেলা সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, দর্শনা থানা যুব বিভাগের সভাপতি জাহিদ হাসান এবং থানা কর্মপরিষদ সদস্য মাওলানা শমসের আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আমীর মোঃ সদিকিন, নায়েবে আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুস সাত্তার, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আবু বকর সিদ্দিক, যুব বিভাগের সভাপতি সগির আহমদ, খোরশেদ আলম মাস্টার, ইয়াছিন আরাফাতসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইফতার পূর্ব মুহূর্তে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান। মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মুসল্লির অংশগ্রহণ করে।
পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এমপি রুহুল আমিনকে সংবর্ধনা ও ইফতার মাহফিল



