আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতি মামলার আসামি গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার অন্যতম আসামি মাসুদ রানা (২৫) গ্রেফতার হয়েছেন। থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইল এর নেতৃত্বে এসআই (নিঃ) শীতল বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গা থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাসুদ রানা দুর্লভপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় গত ২৮ আগস্ট ২০২৫ তারিখে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।