গাংনীতে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে ইফতারি শেষ রুবাইয়া খাতুন (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। নিহত রুবাইয়া খাতুন হাড়াভাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে এবং হাড়াভাঙ্গা ডিএইচএস সিনিয়র ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেম ঘটিত বিষয় নিয়ে পারিবারিকভাবে সমস্যার সৃষ্টি হয়। ইফতার ও মাগরিবের নামাজের পর তিনি আত্মহত্যা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বামন্দি ক্লিনিকে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিডি দাস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
গাংনী থানা অফিসার ইনর্চাজ (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।