দর্শনা অফিস
দর্শনার রামনগর এলাকায় সাইদ ড্রাইভারের বাড়িতে রবিবার বিকাল ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিছু সময়ের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার আমীর সাহিকুল আলম অপু এবং স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। স্থানীয় নেতৃবৃন্দও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের দ্রুত সহায়তা ও পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
দর্শনা রামনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই



