আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চুয়াডাঙ্গা সুপারস্টার ক্লাব চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় আরাফাত রহমান কোকো  স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চুয়াডাঙ্গা সুপারস্টার ক্লাব ।
গতকাল  শনিবার খোকসা থানা পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত  কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে  টসে জিতে প্রথমে ব্যাটিং করে সুপার স্টার ক্লাব চুয়াডাঙ্গা ১৭১ রান সংগ্রহ করে। ১৭২ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে মেহেরপুর ইলেভেন স্টার ক্লাব ১১৭ রানে অলআউট হয়। ফলে ৫৪ রানের বড় জয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুপারস্টার ক্লাব চুয়াডাঙ্গা। দলের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান রাতুল ২৫, রিয়াজ ৪০ ও রনি ৪ উইকেট দখল করে। চুয়াডাঙ্গার পক্ষে হাসিব ৬৯ রান ও ৩ উইকেট লাভ করে ম্যান অফ দি ফাইনাল হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচশেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ।
টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ায় সুপারস্টার ক্লাবের পরিচালক চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র ক্রীড়া  বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। চুয়াডাঙ্গা সুপারস্টার ক্লাবের পক্ষে খেলায়  অংশগ্রহণ করেন দলীয় অধিনায়ক টুটুল মোল্লা,  রাসেল, রাতুল, হাসিব, সাকিল, রিয়াজ, তানজিল, মেহেদী, শিপু রনি, বেনাপোল রনি, মোস্তফা, ফাহিম  ও দিগন্ত।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।