সরকারীভাবে ১৪ হাজার কম্বল বরাদ্দ, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে তালতলা আশ্রয়ন প্রকল্পে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন নিজ হাতে এ শীতবস্ত্র বিতরণ করেন।
জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়ে গেছে। এতে খেটে খাওয়া মানুষেরা চরম বিপাকে পড়েছে। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। বেলা ১১টার আগে সূয্যের মুখ দেখা যাচ্ছে না। দিনমজুররা কাজে যেতে পারছেনা। এর থেকে উত্তোরনে জন্য জেলা প্রশাসনের তরফ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। গত বুধবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা ও হাতিকাটা মাথাভাঙ্গা আশ্রয়ন প্রকল্প এলাকায় বসবাসকারী শীতার্ত ও অসহায় জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। দুইজন নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। নিজ হাতে বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। চলমান শীত মৌসুমে দরিদ্র ও অসচ্ছল মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ত্রাণ মন্ত্রণালয় থেকে চুয়াডাঙ্গা জেলার ৪ উপজেলায় ২৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যা দিয়ে ৮ হাজার কম্বল কেনা হয়েছে।  সেই হিসাবে প্রতি উপজেলায় ৬লাখ টাকা। এছাড়াও প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে দুই দফায় ৬ হাজার ২৫০টি কম্বল ও বেসরকারী ব্যবস্থাপনায় আরো ৫শ কম্বল পাওয়া গেছে। যা দরিদ্র মানুষের মাঝে বিতরণ শুরু হয়েছে। আমি দুই দিনে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ৪শ কম্বল বিতরণ করেছি এবং এ কম্বলের মান অনেক সুন্দর। তারা এটা ব্যবহার করে শীত নিবারণ করতে পারবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।